জনগণই বিএনপির শক্তি উল্লেখ করে চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনী মনিটরিং সেলের আহ্বায়ক মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষের বিজয়ের মাধ্যমে অবৈধ স্বৈরসরকারের মূলোৎপাটন করা হবে ইনশাআল্লাহ্।

সোমবার বাঁশখালী পৌরসভা নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থী কামরুল ইসলাম হোসাইনির পক্ষে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী নাছির বলেন, বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা একদলীয় বাকশালী শাসন কায়েম করেছে। বিরোধী নেতাকর্মীদের অন্যায়ভাবে মামলা-হামলা, জেল, জুলুম, হত্যা, গুম, অপহরণ থেকে শুরু করে হেন কোনো অপকর্ম নেই যা সরকার করছে না। তারা নির্বাচন সুষ্ঠু হোক সেটাও চায় না। দলীয় পেশিশক্তি দিয়ে কেন্দ্র দখল, ভোটের ফলাফল পরিবর্তনেও কুণ্ঠাবোধ করে না।

তিনি সব স্তরের নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে সর্বোচ্চ উজাড় করে দলীয় প্রার্থীর পক্ষে ধানের শীষে ভোট দিতে ভোটারদের উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

জনাব মীর নাছির আজ বাঁশখালী পৌরসভার ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী কামরুল ইসলাম হোসাইনির পক্ষে বাঁশখালী পৌরসভার বিভিন্ন এলাকায় জনগণের মধ্যে ধানের শীষের লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট দানের জন্য এলাকাবাসীদের অনুরোধ করেন এবং বিভিন্ন পথসভায় বক্তব্য প্রদান করেন।

এ সময় সাবেক মন্ত্রী ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বলেন, বিএনপি জনগণের রাজনীতি করে। জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে, বিএনপিকে তাই কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। বিএনপি ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না।

গণসংযোগে উপস্থিত ছিলেন নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, এনামুল হক এনাম, নগর বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া, বাঁশখালী উপজেলা সভাপতি আলমগীর কবির, নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপ্তী, বিএনপি নেতা আনোয়ার হোসেন লিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান, মুজিবর রহমান চেয়ারম্যান, বিএনপি নেতা মো. ইদ্রিস চেয়ারম্যান, আলমগীর কবির, মুজিবর রহমান চেয়ারম্যান, লোকমান আহমেদ, আমিনুর রহমান, রেজাউল হক, মফজল ইসলাম, নজরুল ইসলাম, অধ্যাপক মুবিন, শাহাদাত আলী আজগর, জসিমউদ্দিন মিন্টু, আলী আব্বাস, কেন্দ্রীয় জাসাসের সহপ্রচার সম্পাদক মামুনুর রশীদ শিপন, যুবদল নেতা নুরুল হুদা, আকতার ফারুক, অ্যাডভোকেট মহিউদ্দিন ফারুক, মো. ফারুক, ছাত্রদল নেতা শহীদুল ইসলাম, শহীদুল আলম, কাজী সাইফুল ইসলাম টুটুল, ছাত্রদল নেতা মান্নান উদ্দিন, শামসুজ্জামান বাপ্পী প্রমুখ।

এমএ