দেশব্যাপী বিএনপি ও জামায়াত-শিবিরের পেট্রোলবোমা, অবরোধ ও নাশকতা বন্ধের দাবিতে মাদারীপুরে মানববন্ধন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মাদারীপুরের লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা অংশ নেন।

দারীপুর বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. আব্দুল বারির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ডা. রেজাউল আমিন, শিল্পী কুমার লাভলু প্রমুখ।

জেআই