বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করছেন দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তিনি হেলিকপ্টারে করে সারিয়াকান্দি কলেজ মাঠে অবতরণ করেন।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রত্যয় হাসান জানান, মন্ত্রী কালিতলা গ্রোয়েন বাঁধ থেকে স্পিডবোটে করে বন্যা দুর্গত কামালপুর, কুতুবপুর, চন্দনবাইশা এলাকা পরিদর্শন করবেন এবং বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ