রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগে শুক্রবার রাত ১০টার দিকে ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
শিল্পাঞ্চল থানার এসআই মাসুদ রানা জানান, মেয়েটির মা ছয়জনের নামে থানায় অভিযোগ জানালে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই এলাকায় একটি কমিটি ঘটনকে কেন্দ্র করে জড়ো হয় ছাত্রলীগের ছেলেরা। কমিটি গঠন শেষে আনন্দ-উল্লাস প্রকাশ করতে গিয়ে সেখানে এক তরুণীকে উত্ত্যক্ত করে তারা।
পরে তরুণীটির মা থানায় গিয়ে অভিযোগ জানালে পুলিশ ছাত্রলীগের তিনজনকে আটক করে। তবে আটককৃতদের নাম জানায়নি পুলিশ।
এআর





