পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২ মে (বুধবার) থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ২৬ মে পর্যন্ত।

আর ২৯ মে থেকে ফিরতি টিকিট বিক্রি হবে।

বুধবার ( ২২ মে) সকাল ৯টা থেকে রাজধানীর পাঁচটি স্থান ও গাজীপুরের জয়দেবপুর থেকে ট্রেনের টিকিট কাটা যাবে।

রাজধানীর পাঁচটি স্থান হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ফুলবাড়িয়া, মিরপুর, কমলাপুর, বিমানবন্দর রেলস্টেশন।

রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজনের দপ্তর সূত্র জানায়, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি হবে। বিমানবন্দর স্টেশন থেকে বিক্রি হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তনগর ট্রেনের টিকেট। তেজগাঁও স্টেশন থেকে বিক্রি হবে ময়মনসিংহ ও জামালপুরগামী সব আন্তনগর ট্রেনের টিকেট। বনানী স্টেশন থেকে বিক্রি হবে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেনের টিকেট এবং ফুলবাড়িয়া পুরোনো রেলভবন থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তনগর ট্রেনের টিকেট। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা টিকেট বিক্রি হবে।

রেল সূত্র জানায়, আগামী ২২ মে ৩১ মের, ২৩ মে ১ জুনের, ২৪ মে ২ জুনের, ২৫ মে ৩ জুনের এবং ২৬ মে ৪ জুনের আগাম টিকিট বিক্রি করা হবে। এ ছাড়া আগামী ২৯ মে ৭ জুনের, ৩০ মে ৮ জুনের, ৩১ মে ৯ জুনের, ১ জুন ১০ জুনের ও ২ জুন ১১ জুনের ফিরতি টিকিট বিক্রি হবে।

সূত্রটি আরও জানায়, ঈদে এবার আন্তঃনগর ও লোকাল ট্রেন মিলিয়ে সারা দেশে প্রতিদিন দেড় লাখ টিকিট বিক্রি হবে। কিন্তু চাহিদা সাড়ে ৩ লাখের বেশি। এই বছর অনলাইনে বিক্রি হবে ৫০ ভাগ টিকিট।

এমবি