বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কের কলেজ রোড এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই সিএনজি যাত্রী।

নিহত ব্যক্তি শেরপুর উপজেলার হাফিজুর রহমান (৩০)। তার বাবার নাম শরীফ ফকির।

এ ঘটনায় আহত রেজাউল করিম (৩০) ও নয়ন (১৮) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন।

জানা গেছে, বুধবার দিবাগত রাত পৌনে নয়টার দিকে ওই এলাকায় সিএনজিচালিত অটোরিকশাটি ট্রাককে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা, ০৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ