ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকা থেকে মো. হাফিজকে (৩৩) নামে জেএমবি’র এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার দিবাগত রাতে র্যাব-১৪ এর একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) যুবরাজ বিষয়টি নিশ্চিত করেন।
বর্তমানে হাফিজকে র্যাব হেফাজতে রাখা হয়েছে বলেও জানান অভিযানে নেতৃত্বে থাকা এএসপি যুবরাজ।
হাফিজ জেএমবির অর্থায়নের চাঁদাবাজি মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি।
এমএম





