শামীম হাসান (৪৮) নামে ডিবি পুলিশের এক এসআই ইটের আঘাতে আহত হয়েছেন। রাজধানীর শাহবাগ মোড়ে শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। শামীম ডিবি পুলিশের দক্ষিণের ৬ নম্বর টিম-এ কাজ করে।
আহত শামীম জানান,শাহবাগে দায়িত্ব পালনকালে রাত ৯টার দিকে হঠাৎ একটি ইট এসে আমার মাথায় আঘাত করে। পরে তিনি নিজেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন বলে জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজ্জাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
ইটের আঘাতে ডিবি পুলিশ আহত
শামীম হাসান (৪৮) নামে ডিবি পুলিশের এক এসআই ইটের আঘাতে আহত হয়েছেন। রাজধানীর শাহবাগ মোড়ে শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। শামীম ডিবি পুলিশের দক্ষিণের ৬ নম্বর টিম-এ কাজ করে
রাজধানীতে ককটেল বিস্ফোরণ কাদের ইশারায়, জানাল ডিবি
রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বংশাল এলাকার একটি ইউনিটের দপ্তর সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু র্যাবের গ্রেপ্তার ৩ জনের সম্পৃক্ততা পায়নি ডিবি
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় র্যাবের হাতে আগে গ্রেপ্তার হওয়া তিনজনের সম্পৃক্ততা পায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই ঘটনায় সরাসরি ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে নতুন করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের যানবাহনে হামলার বিষয়ে সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’ : ডিবি
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমা-আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনার প্রেক্ষাপটে পুলিশকে জারি করা সতর্কতা কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়; বরং এটি নিয়মিত নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে দেয়া একটি ‘রিমাইন্ডার’ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো: শফিকুল ইসলাম।
জুলাই আন্দোলনের ৫৯টি মামলা তদন্ত করছে ডিবি
জুলাই-আগষ্ট আন্দোলন সংশ্লিষ্ট ৫৯টি মামলা তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ মামলাগুলোতে অধিকসংখ্যক আসামী হওয়ায় তাদের অবস্থান এবং ভূমিকা নিয়ে বিশ্লেষণ করছে সংস্থাটি। পাশাপাশি, ফরেনসিক তথ্য-প্রমাণ যাচাই করে ধাপে ধাপে মামলাগুলোর তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
জুলাই অবমাননার অভিযোগ শাওন, মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
জুলাই আন্দোলনকে অবমাননা এবং অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
















