প্রয়ত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মরদেহ মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টায় রংপুর নেওয়া হবে বলে জানান রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা।

মেয়র জানান, বাদ জোহর এরশাদের জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সবাইকে এক নজ দেখার সুযোগ দেয়া হবে।

দাফনের বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত কী জানতে চাইলে রংপুর সিটি করপোরেশন (রসিক) মেয়র বলেন, আমরা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছি রংপুরে দাফন করার জন্য। শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত স্যারের মরদেহ রংপুর থেকে নিতে দেওয়া হবে না।

এসএম