ফিলিস্তিনে মুসলিম গণহত্যা ও শিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদসহ জামায়াত-শিবির নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ করার চেষ্টা করলে পুলিশের মারমুখী ধাওয়ায় তা পণ্ড হয়ে যায়।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের সিরাজদ্দৌলা সড়কে বিক্ষোভ মিছিলের চেষ্টা করে ছাত্রশিবির নারায়ণগঞ্জ শহর শাখা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে দুপুর দিকে নারায়ণগঞ্জ হাইস্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সামনে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশের মারমুখী ধাওয়ায় তা পণ্ড হয়ে যায়। ছত্রভঙ্গ হয়ে যায় শিবির নেতাকর্মীরা। তবে এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ