ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ওই বাংলাদেশির নাম রিপন খলিফা। তিনি উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আশরাফ খলিফার ছেলে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে এই ঘটনা ঘটে।

ঝিনাইদহ-৫৮ বিজিবি পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, রিপন খলিফাসহ বাঘাডাঙ্গা ও আশপাশের এলাকার ৪/৫ জন যুবক ভারত থেকে গরু আনতে যায়। ভোররাতের দিকে গরু নিয়ে সীমান্ত পার হওয়ার সময় ভারতের অভ্যন্তরে রামনগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে।

তিনি আরও জানান, এতে বাকিরা পালিয়ে এলেও পায়ে গুলিবিদ্ধ হয় রিপন খলিফা। পরে তাকে ধরে নিয়ে গিয়ে ভারতের বগুলা হাসপাতালে ভর্তি করে বিএসএফ সদস্যরা।

এমবি