গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৫, বিএনপি ২ ও স্বতন্ত্র হিসেবে ৫ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন আওয়ামীলীগ মনোনীত ছাপড়হাটী ইউনিয়নে কনক কুমার গোস্বামী, দহবন্দে গোলাম কবির মুকুল,ধোপাডাঙ্গায় মোখলেছুর রহমান ,শ্রীপুরে শহিদুল ইলসাম ও সোনারায়- সৈয়দ বদিরুল আহ্সান সেলিম ।

বিএনপি মনোনীত বামনডাঙ্গা ইউনিয়নে নাজমুল হুদা ও কঞ্চিবাড়িতে মনোয়ার আলম সরকার।

শান্তিরাম ইউনিয়নে জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী ছামিউল ইসলাম , বেলকায় জামায়াত নেতা স্বতন্ত্র ইব্রাহিম খলিলুল্ল্যাহ, সর্বানন্দে জামায়াত নেতা স্বতন্ত্র মাহাবুর রহমান, রামজীবনে জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান , ও তারাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম লেবু ।

এমবি