পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে মেয়াদ উত্তীর্ণ খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর দায়ে ৪টি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলামের নেতৃত্বে বুধবার বিকেলে স্থানীয় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পলাশবাড়ী উপজেলা সদরের মিতালী হোটেলকে ২ হাজার টাকা, বগুড়া দই-মিষ্টি ঘরকে মানবদেহের জন্য ক্ষতিকারক কেমিকেল রাখার দায়ে ২ হাজার টাকা, চাচা-ভাতিজা কনফেকশনারীতে মেয়াদ উত্তীর্ন খাদ্য দ্রব্য রাখার দায়ে ৫ হাজার টাকা ও মোজাহিদ ফল ভান্ডারে মেয়াদ উত্তীর্ন খাদ্য রাখার দায়ে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে মেয়াদ উর্ত্তীন সেমাই, বিস্কুট, হরলিক্স, জুস, ট্যাংসহ প্রায় ৫ হাজার টাকার খাদ্য দ্রব্য আগুনে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সেনেটারী ইন্সপেক্টর শাহ আলম সরকার, পলাশবাড়ী উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মাসুদার রহমান মাসুদ, সাংবাদিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি ফেরদৌস মিয়া উপস্থিত ছিলেন।


এমএ