খুলনার দৌলতপুরের একটি ছাত্রাবাস থেকে ১৫ শিবির কর্মীকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে তাদের আটক করে পুলিশ।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, শিবির কর্মীরা গোপন বৈঠক করছে- এমন সংবাদ পেয়ে দেয়ানা হাসপাতাল মোড় সংলগ্ন কোহিনুর ছাত্রাবাসে অভিযান চালানো হয়।

এ সময় সেখান থেকে ছাত্রশিবির কর্মী নাসিম (২১), মেহেদী হাসান (২১), মাসুম বিল্লাহ (২২), আল-মামুন (২১), তরিকুল ইসলাম (২৩), মো. সাদেকুল ইসলাম (২০), আল-আমিন (২০), মো. আসাদুল্লাহ (২২), আমিনুর রহমান (২৩), সবুজ হোসেন (২১), নূর মোহাম্মদ (২০), আব্দুর রউফ (২০), আজিজুল ইসলাম (২১), সাইফুল ইসলাম (২৩) ও আজহারুল ইসলামকে (২২) আটক করা হয়।

ঘটনাস্থল থেকে বিভিন্ন প্রকারের জিহাদী ও শিবিরের বই এবং কর্মসূচি লেখা ব্যক্তিগত ডায়েরি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

কেএইচ