খুলনা উপজেলা শিক্ষক সমিতির সভাপতিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) নগরীর দিঘলিয়া উপজেলা সদরে এ প্রতিবাদি মানববন্ধন পালন করা হয়।

সমিতির সাধারণ সম্পাদক বলেন, সমিতির সভাপতিকে হুমকি দেয়ার প্রতিবাদে আমরা মানববন্ধন করেছি। এখানে শিক্ষক, স্কুলের ছাত্র-ছাত্রি সহ অভিভাবক ও এলাকাবসী এ মানববন্ধে অংশগ্রহণ করেছেন।

khulna-pic-3স্থানীয় সূত্রে জানা যায়, সমিতির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলামকে একই উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন প্রাণ নাশের হুমকি দেন।

M-120170119155902উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সেনহাটি স্কুলের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেনের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন- এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম, ফাতেমা মোমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাদুল ইসলাম, আয়াতুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফাতুল মতিন, আওয়ামী লীগ নেতা শেখ আফজাল হোসেন, স ম শফিকুর রিয়াজ জানু, একরামুল হক লিপু, আনিসুর রহমান মিঠু, শেখ আবু বকর প্রমুখ।

মামুন/জারিফ