মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ যাত্রী আহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার পাখি পয়েন্ট এলাকায় রবিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তাজেম আলী (২০) ও রাসেল মিয়া (২৩)। তাদের বাড়ি রংপুর বলে ধারণা করছে পুলিশ। এ ছাড়া আহত বাসযাত্রীদের ঢাকা ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভবেরচর পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, রংপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত ও ১২ যাত্রী আহত হন।
তিনি জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ছাড়া আহত কয়েকজন বাস যাত্রীকে ঢাকা পাঠান হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এএইচ





