জয়পুরহাটের আক্কেলপুরে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আব্দুস সালাম (৩৫) নামে ভটভটির চালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে নয়টায় হালিমমোড় এলাকার রেলগেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে হালিমমোড় এলাকায় রেলগেট পার হওয়ার সময় ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভটভটি চালক আব্দুস সালাম নিহত হন।তার বাড়ি জামালপুর গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে আক্কেলপুর স্টেশন মাস্টার খাদিজা বেগম জানান, সান্তাহার রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

এমআর