কুষ্টিয়ায় পৃথক অভিযানে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ম্যাগাজিন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশি পিস্তলসহ স্বপন মুল (১৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। স্বপন মুল ফারাকপুরের হযরত আলী মুলের ছেলে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী ফারাকপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ম্যাগাজিন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, স্বপন অস্ত্র ব্যবসায় জড়িত।

আটককৃত স্বপনের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনের মামলা হয়েছে।

এদিকে, কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতারনা ও সরকারী টাকা আতœসাতের মামলায় আরিফ হোসেন (৩২) নামের এক ডিজিটাল একচেঞ্জে’র সাবেক কর্মচারীকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।

সোমবার সকালে আটক করে তাকে জেল হাজতে প্রেরন করা হয়।

আটককৃত আরিফ হোসেন পৌরসভার কলেজপাড়া এলাকার মৃত মোকলেছুর রহমানের ছেলে।

এসএইচ