গাজীপুরে ট্রেনের ধাক্কায় ৪ টেম্পোযাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার সকালে গাজীপুরের মৌচাকের ভান্নারা লেভেলক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেএ