মহানগরীতে সাত ভুয়া চিকিৎসককে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় তাদের এ দণ্ড প্রদান করা হয়।
র্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ সুমনের নেতৃত্বে বুধবার সারাদিন অভিযান চালিয়ে সাত ডাক্তারকে আটক করা হয়। পরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা এ সাত ভুয়া ডাক্তারকে বিভিন্ন মেয়াদের সাজা ও অর্থ দণ্ড দেন।
শাহবুদ্দিন ক্লিনিকের ডা. গাউসুল আজমকে নয় মাস জেল ও এক লাখ টাকা, মেমোরিয়াল ক্লিনিকের ডা. ফেরদৗস মীমকে দুই বছর জেল ও এক লাখ টাকা, ডা. কাঞ্জিলালকে এক লাখ টাকা, ডেন্টাল কেয়ারের ডা. সৌমেনকে নয় মাস জেল ও এক লাখ টাকা, রংধনু ক্লিনিকের মালিক ডা. ইব্রাহিম বাকেরকে নয় মাস জেল ও এক লাখ টাকা, পঞ্চানন মহলীকে নয় মাস জেল দুই লাখ টাকা, শেরে বাংলা রোডের সেবা ক্লিনিকের অনুপ মিত্রকে দুই বছর জেল ও দুই লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ সুমন সাংবাদিকদের প্রেসবিফ্রিংয়ে এসব তথ্য জানান।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





