চট্টগ্রামের ফৌজদার হাট সমুদ্র উপকূলের কাছে বঙ্গোপসাগরের সন্ধীপ চ্যানেল থেকে অর্ধকোটি টাকা মূল্যের বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে নৌবাহিনী।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নৌ-ঘাঁটির চোরাচালানবিরোধী বিশেষ টাস্কফোর্সের সদস্যরা অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে এই বিপুল পরিমাণ মদ বিয়ার উদ্ধার করে।
টাস্কফোর্স সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে সন্ধীপ চ্যানেলে ফৌজদারহাট উপকূলে নোঙরকৃত এই ট্রলারে অভিযান চালানো হয়।
টাস্কফোর্সের অভিযান টের পেয়ে ট্রলারের আরোহীরা পালিয়ে যেতে সক্ষম হলেও পরে ট্রলারের ভেতর অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ বোতল বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে।
এ সময় বহনকারী ট্রলারটিও আটক করা হয়। বোটসহ উদ্ধারকৃত এসব অবৈধ মদ-বিয়ারের বাজার মূল্য প্রায় ৫৪ লাখ টাকা বলে নিশ্চিত করেছে নৌবাহিনী।
চট্টগ্রাম নৌবাহিনীর তথ্য কেন্দ্র থেকে অভিযান ও মদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
এআর





