তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর গাড়ি লক্ষ্য করে দু’টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) বইমেলার প্রবেশপথে বুধবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে গেছে পুলিশ। অভিযোগ উঠেছে, ককটেল বিস্ফোরণের পর ওই দু’জন দৌঁড়িয়ে সেখানে গেলে পুলিশ তাদেরকে বিস্ফোরণকারী ভেবে আটক করে।  

আটককৃত একজনের নাম সুজন। অপরজনের নাম জানা যায়নি। এরা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে প্রত্যক্ষদর্শী সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ হয়ে টিএসসির বইমেলার প্রবেশপথ দিয়ে যাচ্ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় সোহরাওয়ার্দী উদ্যানের ভিতর থেকে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

কেএইচ