ময়মনসিংহের শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় একটি ট্রাকে তল্লাশি করে বস্তা থেকে ১২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। এসময় ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
আটকৃতরা হলেন-দু’মাদক ব্যবসায়ী রাজন আলী (২৪), মো. আরাফাত (২২) ও ট্রাকচালক মো. লোকমান (৩৪)।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী এ তথ্য নিশ্চিত করে জানান, ব্রাক্ষণবাড়িয়া থেকে ট্রাকে করে কয়েক বস্তা গাঁজা জামালপুরের উদ্দেশে যাচ্ছিলো।
এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।
এসএইচ





