রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সরকারি মালিকানাধীন বাংলাদেশের জাতীয় তেল কোম্পানি পেট্রোবাংলার ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে শনিবার সকাল ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (০৭ ডিসেম্বর) সকাল ৯টা ২৬ মিনিটে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর থেকে পুরো এলাকায় ধোয়ায় আচ্ছন্ন হয়েছে। এসময় আশেপাশের রাস্তায় যান চলাচল বিঘ্নিত হতে দেখা গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোবাইল ফোনে বলেন, পেট্রোবাংলা ভবনের ১৪ তলার দুটি ফ্লোরে আগুন লেগেছে। মোবাইলে আমাদের এ আগুন লাগার খবর জানানো হয়। সঙ্গে সঙ্গে আমাদের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। কীভাবে এ আগুন লাগল তা এখনো জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লেগে থাকতে পারে।

তাৎক্ষণিক ভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান এ ফায়ার কর্মী।

এমএম