নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বগুড়ায় বৃহস্পতিবার ২৪ ঘণ্টা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বুধবার দুপুর আড়াইটায় ২০ দলীয় জোটের জরুরী বৈঠকে হরতালের সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা বিএনপির সভাপতি ও ২০ দলীয় জোটের আহবায়ক ভিপি সাইফুল ইসলাম হরতালের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত জেলাব্যাপী হরতাল চলবে।

তিনি আরও জানান, ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা, গ্রেফতার, হয়রানি, নির্যাতন ও নেতাদের বাড়ি বাড়ি তল্লাশির প্রতিবাদে এই হরতাল আহবান করা হয়েছে।

জেআই