রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, যানজটের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

খিলগাঁও রেলক্রসিংয়ের গেটম্যান বদিয়ার রহমান জানিয়েছেন, কমলাপুর থেকে দিনাজপুরগামী একতা একপ্রেস ট্রেনটি সকাল ১০টার দিকে রেলক্রসিংয়ের কাছাকাছি আসলে সংকেত দেয়ার পরও কয়েকটি প্রাইভেটকার ক্রসিং পার হতে যায়।

এ সময় ট্রেনটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো ঘ-১৪-১৫৭৮) পেছনে ধাক্কা দেয়। এতে চালক নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর