রাজশাহীর বাঘা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (০৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের ফতিয়াড়দাঁড় সোনাদহ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের পচাই প্রামাণিকের ছেলে।
রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, সকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আবদুর রাজ্জাক।
পরে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তবে পরিবারের সদস্যরা কেউ থানায় না আসায় এ ব্যাপারে কোনো অপমৃত্যু মামলা হয়নি বলেও জানান ওসি।
ওএফ





