গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬০ জনের করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এনিয়ে জেলায় মোট ১ হাজার ৪৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (০৫ জুন) গাজীপুরের সিভিল সার্জন ডা. মো: খায়রুজ্জামান এসব তথ্য জানান।
সিভিল সার্জন জানান, নতুন আক্রান্তের মধ্যে মহানগর ও সদরে রয়েছেন ২৬ জন, শ্রীপুরে পঁচিশ জন, কালিয়াকৈরে ৭ ও কাপাসিয়ায় ২ জন।
এছাড়া এখন পর্যন্ত শ্রীপুর উপজেলায় ১১৮ জন, কালিয়াকৈরে ১৬৩ জন, কালীগঞ্জের ১৫১, কাপাসিয়ার ১০২ এবং গাজীপুর মহানগরে ৯৫৬ জন রয়েছেন।
ডা. খায়রুজ্জামান জানান, এখন পর্যন্ত ১২ হাজার ৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভ রিপোর্ট এসেছে ১ হাজার ৪৯০ জনের। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন এবং সুস্থ হয়েছেন ২৮৬ জন।
এমবি





