মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনেরমুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে রাতে ঢাকায় এসে পৌঁছেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
আজবৃহস্পতিবার ভোরে ৩টার দিকে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান।
শাহরিয়ার আলম জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যের সাম্প্রতিক সংঘাতে বিপর্যস্ত রোহিঙ্গাদের অবস্থা দেখতে সকালে তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন এবং বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করবেন।
এসময় তার সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার।
কক্সবাজার থেকে ঢাকায় ফিরে ফার্স্ট লেডি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদকে ফোন করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রোহিঙ্গাদের আশ্রয়ের ব্যাপারে বাংলাদেশকে সহায়তার অঙ্গীকার করেন। এছাড়া তিনি মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চিকেও হুঁশিয়ার করেছেন।
এছাড়াও রোহিঙ্গাদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে গত শুক্রবার বিবৃতি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি একে ‘গণহত্যা’ বলেও উল্লেখ করেন।
এমবি





