নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।২২ আগস্ট শুক্রবার দুপুর ১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পুরিন্দা বাজারে বাস ও লেগুনার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৩ জন।নিহতদের পরিচয় জানা যায়নি।

 

কাঁচপুর হাইওয়ে থানার ওসি সোহেল ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন,ঢাকাগামী একটি বাসের সঙ্গে নরসিংদীগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক যুবক নিহত হন। এ সময় আহত হন আরো ১৪ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো এক নারী নিহত হন।

 

আহতদের মধ্যে ৬ জনকে ঢামেক হাসপাতালে ও বাকিদের নরসিংদী হাসপাতাল ও আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ