বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজ দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৪৯তম বিসিএসে পিএসসি ৬৬৫ জনকে উত্তীর্ণ হিসেবে সুপারিশ করেছিল। তাদের মধ্যে আটজন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ফলে ৬৫৭ জনের বিষয়টি প্রজ্ঞাপনের জন্য বিবেচনায় আসে।
এর আগে বুধবার ৪৯তম বিসিএসের চূড়ান্ত নিয়োগ গেজেট প্রকাশ করা হয়। এতে পিএসসির সুপারিশ পাওয়া ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। বাকি ৫৭ জনের নাম চূড়ান্ত গেজেটে ছিল না।
বাদ পড়াদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রজ্ঞাপন কয়েক ধাপে জারি করা হয়েছে। পিএসসির সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।
রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হয়নি বলেও দাবি করেন তিনি। তার বক্তব্য, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যাচাই বা তদন্ত করা হয়।
৪৯তম বিসিএসের গেজেট প্রকাশের পর সুপারিশপ্রাপ্ত কয়েকজনের নাম না থাকা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। মেধাক্রমে প্রথম হওয়া কয়েকজনের নামও চূড়ান্ত তালিকায় না থাকার তথ্য বিভিন্ন প্রতিবেদনে এসেছে।
এদিকে সরকারি নথি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর নিয়োগ প্রজ্ঞাপন প্রকাশ করে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, বাদ পড়া ৪৬ জনের বিষয়ে পরবর্তী প্রজ্ঞাপন ৫ অক্টোবর প্রকাশের কথা রয়েছে।
এস










