অবৈধ সরকারের পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচন এবং আটক নেতা কর্মীদের মুক্তির দাবিতে ২০ দলের ডাকা অনির্দিষ্টিকালের অবরোধের ৫৯তম দিন ও দেশব্যাপী হরতালের ২য় দিনে নগরীতে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা।
বৃহস্পতিবার সকালে নগরীর বাবু খান ও সাউথ সেন্ট্রাল রোডে মিছিল এ বের করা হয়। ছাত্রশিবির নেতা সিদ্দিক আহমেদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, আরাফাত রহমান, বখতিয়ার উদ্দিন, আনিসুর রহমান, বেলাল হোসেন, মাহবুব আলম, মামুন প্রমুখ।
অপর দিকে সকাল সাতটায় নগরীর খালিশপুরে হরতালের সমর্থনে মিছিল বের করে খালিশপুর ও পলিটেশনিক কলেজ শিবিরের নেতৃবৃন্দ। মিছিলে উপস্থিত ছিলেন, আবু হানিফ, আব্দুল কাদের, আবু হুরায়রা, আসিফ হোসেন, বাবুল হোসেন।
ইআর





