পুলিশের গুলিতে নিহত  সাতক্ষীরা শহর সেক্রেটারি  আমিনুর রহমান স্মরনে দোয়া মাহফিল করেছেইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে এই অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শাখা সভাপতি খালেদ মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন শাখা সেক্রেটারি দাইয়ান সালেহিন, ছাত্র আন্দোলন সম্পাদক নুর মোহাম্মদ আবু তাহের, বায়তুলমাল সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান মাহফুজ, এইচআরডি সম্পাদক শাহীন হাসান প্রধান, শিক্ষা সম্পাদক ইসমাঈল হোসাইন, সমাজসেবা সম্পাদক তানভীর আহমেদ ফাহাদ, স্কুল কার্যক্রম সম্পাদক মুস্তাফিজুর রহমান প্রমুখ।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]