চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে কমপক্ষে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

আজ (শুক্রবার) ভোরে উপজেলার বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কামরুজ্জামান মল্লিক (৩৭) ও মো. মাসুদ (৩৫)। নিহতদের বাড়ি শরীয়তপুরের জাজিরায়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওয়াসি আজাদ জানান, সৌদিয়া পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাসটি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সামনে আসার পর সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। আবার বাসটিকে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়।

এতে ১২ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী ট্রাফিকের উপ-পরিদর্শক (এটিএসআই) জামশেদ আলম বলেন, বাসটিতে বেশির ভাগ যাত্রী তবলিগ জামাতের ছিলেন। দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি উদ্ধার করা হয়েছে।

এমবি