রাষ্ট্রপতি আব্দুল হামিদ একাদশ জাতীয় সংসদ (জেএস)-এর একাদশ এবং ২০২১ সালের প্রথম অধিবেশনে গৃহীত তিনটি বিলের অনুমোদন দিয়েছেন।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) ইস্যুকৃত এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, রাষ্ট্রপতি গতকাল (সোমবার) ওই তিনটি বিলের অনুমোদন দেন। খবর বাসস’র।
বিল তিনটি হচ্ছে- ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (সংশোধনী) বিল-২০২১, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধনী) বিল-২০২১’, ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধনী) বিল-২০২১।
এমবি





