ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছাত্রীর নাম ফরিদা পারভীন স্বর্না (১৮) বলে জানা যায়।
শুক্রবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মাষ্টারবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।
এ সময় তার বন্ধু বায়েজিদ (২০) নিহত কলেজ ছাত্রী স্বর্ণা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম ভবানিপুর গ্রামের আব্দুল করিমের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর বাংলা কলেজের দ্বিতীয় বিভাগের ছাত্রী ফরিদা পারভীন স্বর্না (১৮) তার বন্ধু সাউথ এশিয়া ইউনিভারসিটির ছাত্র বায়েজিদকে নিয়ে শুক্রবার দুপুরে উপজেলার মাষ্টারবাড়ি তেপান্তর শুর্টিংস্পটে ঘুরতে আসে। রাস্তা পারাপারের সময় ঢাকাগামী অজ্ঞাত যাত্রীবাহি বাস চাপা দিলে ঘটনাস্থলেই স্বর্ণা মারা যান।
এ সময় তার বন্ধু বায়েজিদ আহত হন। বায়েজিদকে প্রাথমিক চিকিৎসার পর ভরাডোবা হাইওয়ে পুলিশ আটক করে ভালুকা মডেল থানায় সোপর্দ করেছে। আহত বায়েজিদ একই এলাকার আব্দুল জব্বারের ছেলে।
ঢাকা, ১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





