কক্সবাজার শহরের হলিডে মোড়স্থ এলিন পার্ক নামের একটি আবাসিক হোটেল থেকে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়াগামী নয়জনকে উদ্ধার করেছে কক্সবাজার সদর থানার পুলিশ। এসময় আটক করা হয়েছে মানবপাচারের জড়িত তিনজন দালালকে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকারী কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের এলিন পার্ক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মালেয়শিয়া পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে তিনজন যুবককে আটক করা হয়েছে। উদ্ধার করা হয় নয় যাত্রীকে।
আটক দালালরা হল, হবিগঞ্জ জেলার মাগুরা থানার ৪নং ওয়ার্ডের উৎপল বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস , কক্সবাজার শহরের মধ্যম কুতুবদিয়াপাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে মো. মোস্তফা ও রুমালিয়ারছড়ার মৃত মকবুল হোসাইনের ছেলে হারুন মিয়া।
অভিযানে উদ্ধার হওয়া নয়জন মালেয়শিয়াগামী হল, হবিগঞ্জ জেলার মাগুরা থানার ৪নং ওয়ার্ডের মো. শাহাদাত আলীর ছেলে মো. জামাল উদ্দিন, দুদু মিয়ার ছেলে জোবায়ের , সোলেমান মিয়ার ছেলে মো. হাফিজুর রহমান, আব্দুল লতিফের ছেলে শামসুর আহমদ, মো. সোহারাব মিয়ার ছেলে মোবাশ্বের , সরাজ মিয়ার ছেলে মো. শামীম , রফিক উল্লাহর ছেলে কলিম উল্লাহ , শুক্কুর আহমদের ছেলে হাকিম ও আবু তাহেরের ছেলে হুমায়ন।
এসআই কামাল হোসেন আরও জানান, দালালদের জিজ্ঞাসাবাদ করে মামলা করার প্রক্রিয়া চলছে।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





