নির্বাচন কমিশন ২০১৬ সালের শুরুতে ইউপি নির্বাচন অনুষ্ঠানের ঘোষণার পর থেকে চট্টগ্রামের লোহাগাড়ার ছয় ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা এখনই শুরু করে দিয়েছেন তাদের পূর্ব প্রস্তুতি।

এরই মধ্যে চুনতী, পুটিবিলা, কলাউজান, চরম্বা, পদুয়ায় সম্ভাব্য প্রার্থীগণ ভোটারদের মাঝে প্রচারণা এবং মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেছেন। প্রার্থীগণ চাইছেন অন্যের থেকে নিজকে একটু আলাদা করে উপস্থাপন করতে। নির্বাচনী আচরণ বিধিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেক প্রার্থী এরই মধ্যে রঙ্গিন পোষ্টার ও প্রচার কাগজ বিলি করা শুরু করে দিয়েছেন।

চুনতী; চট্টগ্রামের সবচেয়ে প্রাচীন এবং শিক্ষার হারে প্রথম সারিতে থাকা চুনতী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, আওয়ামীপন্থী বর্তমান চেয়ারম্যান জয়নুল আবেদীন (জনু কোম্পানি), বিএনপিপন্থী সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, আওয়ামীপন্থী আকতার মিয়া, নাছির উদ্দিন কবির, এলডিপি নেতা নুর মোহাম্মদ, বর্তমান এমপি আবু রেজা নদভীর ভাগিনা এম ইব্রাহিম কবির, ছাত্রলীগ নেতা আরজু ও প্রবাসী মোহাম্মদ আইয়ুব।

পুটিবিলা: এ ইউনিয়নে আলোচনায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান ফরিদুল আলম, গতবারের নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী মোহাম্মদ ইউনুচ, বিএনপি নেতা মুন্সী ফরিদ উদ্দীন চৌধুরী, মাওলানা মোহাম্মদ ইসহাক, আইনজীবী মোজাফফর আহমদ, মাওলানা শাহেদুল হক কাতেবী, ফোরাত বিন হানিফ চৌধুরী শাকিল।

কলাউজান: কলাউজান ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এম এ ওয়াহেদ, সাবেক চেয়ারম্যান মাওলানা ইদ্রিস, জামাত নেতা পশ্চিম কলাউজানের এম এ সবুর, আব্দুল খালেক, মো: জাহাঙ্গীর আলম, নুরুল আলম, সাদ্দাম হোসাইন আজাদ, শাহাব উদ্দিন, শহিদুল ইসলাম ও নুরুল আলম নুরু আলোচনায় রয়েছেন।

চরম্বা: চরম্বা ইউনিয়নে ইতোমধ্যে বেশ কয়েকটি নির্বাচনী মতবিনিময় সভা সম্পন্ন করেছেন বলে জানালেন বর্তমান চেয়ারম্যান অধ্যাপক সাদাত উল্লাহ। এ ইউনিয়নে গত নির্বাচনে প্রার্থীর সংখ্যা ছিল ৯ জন। এবার বর্তমান চেয়ারম্যান অধ্যাপক সাদাত উল্লাহ ছাড়াও যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, গতবারের নিকটতম প্রতিদ্বন্দ্বী এল নজির আহমদ, শাহ আলম মেম্বার, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সাইফুল আলম, শহিদুল ইসলাম ও মাস্টার সুলতান আহমদ।

পদুয়া: এ ইউনিয়নে বর্তমান এলডিপি নেতা চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী, আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক, জামায়াত কাজী জসিম উদ্দিন, আওয়ামীলীগের অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদশা, এনামুল হক, বিএনপি নেতা আবু সাঈদ চৌধুরী টিটু ও জামাত নুরুল ইসলাম সিকদারের নাম এলাকায় আলোচনা হচ্ছে।

এমএ