রাজধানীর উত্তরা ও কেরানীগঞ্জে ২ টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে কেরানীগঞ্জের কদমতলী বাসস্ট্যান্ডে একটি এবং উত্তরা বিজিএমইএ ভবনের সামনের সড়কে আরও একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আব্দুস সেলিম মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সেলিম বলেন, উভয় স্থানেই ফায়ার সার্ভিসের দু’টি করে মোট ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
এমআর





