শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আনা আমদানি নিষিদ্ধ এক হাজার ১৯ কার্টন সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। এসব সিগারেটের বর্তমান বাজার মূল্য ৬০ লাখ টাকা।

বুধবার বিকেল ৪টার দিকে এসব সিগারেট আটক করা হয়।

বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক সৈয়দ মোকাদ্দেস হোসেন বলেন, ‘মিথ্যা ঘোষণায় আমদানি নিষিদ্ধ সিগারেটের চালানটি দুবাই থেকে ইত্তেহাদ এয়ারের একটি কার্গো বিমানে চট্টগ্রামে আসে।বিমানটি মঙ্গলবার আসার পর বুধবার বিকেলে মালামাল খালাস করতে গেলে এসব সিগারেট পাওয়া যায়’

তিনি আরো বলেন, ‘বেনসন, ডানহিল, ০৫ ও ব্ল্যাক নামের চারটি ব্রান্ডের এসব সিগারেটের চালান চারজন ব্যক্তির নামে আসে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

জেআই