রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের সময় তিন দিন বাড়ানো হয়েছে।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ কথা জানানো হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক আসাদুজজামান (আরজু) বলেন, রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাসিন্দাদের মধ্যে ভোটার হতে আগ্রহি কোন ব্যক্তি বাদ না পড়ে সে জন্য ৩ দিন সময় বাড়ানো হয়েছে।

তিনি বলেন, আজ (১০সেপ্টেম্বর) ছিল বাড়ি বাড়ি গিয়ে তথ্যসংগ্রহের শেষ দিন। সময় বাড়ানোর ফলে তথ্যসংগ্রহকারী আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবে।

আর আগামী ১৮ সেপ্টেম্বর ২০১৪ হতে নিবন্ধন কেন্দ্রে ছবি তোলা ও নিবন্ধনের কাজ চলবে।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দেশের মোট ১২০ টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে।

হালনাগাদ কার্যক্রমের তথ্য সংগ্রহের কাজ রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বাদে ১২০ টি উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সংগ্রহের কাজ শেষ হয়েছে।

বর্তমানে ভোটার ৯কোটি ১৯ লাখ ৫০ হাজার ৬৪১ জন। এরমধ্যে পুরুষ ভোটার চার কোটি ৬১ লাখ ১৮ হাজার ২২০ জন এবং নারী ভোটার চার কোটি ৫৮ লাখ ৩২ হাজার ৪২১ জন।

নির্বাচন কমিশনের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৫ শতাংশ বৃদ্ধির হার ধরে ভোটার বৃদ্ধি হবে ৪৬ লাখ। হালানাগাদ কার্যক্রম শেষ করার পরিকল্পনা করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।

ঢাকা, এএম, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ