রফতানীমুখী শিল্প-কারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে আগামীকাল (০১ আগস্ট) রোববার গণপরিবহন চলাচল শিথিল করেছে সরকার।

শনিবার (৩১ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমকে বলেন, গার্মেন্টস শ্রমিকদের কথা চিন্তা করে এখন থেকে আগামীকাল (রোববার) সারাদিন গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত দিয়েছে সরকার।

তিনি বলেন, আমরা প্রস্তুতি নিচ্ছি। গণপরিবহন চলাচল শুরু হবে।

এদিকে, শনিবার সন্ধ্যার পর থেকে লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানান।

এছাড়া আগামীকাল দুপুর পর্যন্ত অন্যান্য গণপরিবহন চলবে বলে জানিয়েছেন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান। তিনি জানিয়েছেন, “আমাকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শ্রমিক পরিবহনের জন্য গণপরিবহন চলাচলে বিধিনিষেধ শিথিল করার কথা জানানো হয়েছে।”

এমবি