বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুজ্জামান শামীমের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় জিডি (সাধারণ ডায়েরী) করেছেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সুমন। পোষ্টার ছেড়ার অভিযোগে গত ২২জুলাই মঙ্গলবার রাতে এ জিডি করা হয়। যার নম্বর ১০৭৯।

জিডিতে বলা হয়েছে, ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ এর পক্ষে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শহরে পোষ্টার লাগায় সুমন। পোষ্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধান মন্ত্রী শেখ হাসিনা, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের ছবি রয়েছে। ওই পোষ্টারগুলো আরিফুজ্জামান শামীরের নেতৃত্বে কতিপয় বখাটে উশৃঙ্খল ছেলেরা ছিড়ে ফেলে। জিডিতে এর প্রতিকার চেয়েছেন পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সুমন। এ ঘটনাকে কেন্দ্র করে মোরেলগঞ্জে দ্বিধা বিভক্ত ছাত্রলীগের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ