আগামী ২৭ ডিসেম্বর খুলনায় শুরু হচ্ছে জেলা পরিষদ ২০১৬ নির্বাচন । এই নির্বাচনকে কেন্দ্র করে নগরীর নদী পথে চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।
আজ মঙ্গলবার জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল আহসান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।
পত্রে ২৭ ডিসেম্বর দিবাগত রাত ১২ টা থেকে ২৯ ডিসেম্বর, ২০১৬ তারিখ রাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিন চালিত সকল ধরণের নৌযান ও স্পীড বোট চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
স্বাক্ষরিত পত্রে আরো উলেখ করা হয়, এ নিষেধাজ্ঞা নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনের বৈধ পরিদর্শকগণের ব্যবহারের জন্য উলেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
মামুন/এআই





