অবৈধ সরকারের পদত্যাগ, গুম, খুন বন্ধ, রাজবন্ধীদের মুক্তির দাবি ও ৭২ ঘন্টা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরী।
সকাল সাড়ে সাতটায় শাখা সভাপতির নেতৃত্বে মিছিলটি কাশিপুর আ’লীগের সভাপতি এমসাইফউল্লাহ বাদলের বাসার সামনে থেকে মিছিলটি শুরু করে বাবুরাইল রাস্তার মোড় গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শাখা সভাপতি বলেন, বর্তমান সরকার বিএনপি জামায়াতের আন্দোলনকে শেষ করার পায়তারা করছে। এই অবৈধ ফ্যাসিস্ট সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাধারণ জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। এরই ধারাবাহিকতায় সারাদেশে শিবির কর্মীদের ক্রসফায়ার নাটক সাজিয়ে হত্যা করছে সরকারের পেটোয়া বাহিনী ।
তিনি আরো বলেন, সরকার যদি তাদের এই ঘৃণ্য কার্যক্রম থেকে বিরত না হয় ছাত্রশিবির সারাদেশের সাধারণ মানুষ ও ছাত্রজনতাকে সাথে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলবে । তখন এই জনবিচ্ছিন্ন সরকার পালাবার পথ খুজেঁ পাবে না। আইন-শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। মিছিলে মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
ইআর





