কুষ্টিয়ার মিরপুর উপজেলার পল্লীতে সড়ক দুর্ঘটনায় মুক্তার হোসেন (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬জুন) বেলা ২টার দিকে উপজেলার চিথলিয়ার মজলিশপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তার হোসেন মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মজলিশপুরের মৃত চালান মন্ডলের ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে কুষ্টিয়া-দৌলতপুর সড়কের মজলিশপুরে কুষ্টিয়াগামী একটি থ্রী-হুইলার পথচারী মুক্তার হোসেনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থ্রী হুইলার ও এর চালকে আটকের চেষ্টা চলছে।
এমই/সবুজ





