নারায়ণগঞ্জের সদর উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪২) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
ফতুল্লার পশ্চিম দেলপাড়া এলাকার মহিলা মাদ্রাসা সংলগ্ন একটি ডোবা থেকে শনিবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহের মুখে হালকা দাড়ি এবং পরণে সাদা কালো স্ট্রাইপ শার্ট ও লুঙ্গি ছিল।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার দাস জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





