আশুলিয়ায় তুরাগ নদীতে মাছ ধরার নৌকা ডুবির ছয় ঘণ্টা পর নিখোঁজ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। ওই ব্যবসায়ীর নাম আলম (৩২)। তিনি আশুলিয়ার ঘোষবাগ এলাকার রহিজ উদ্দিনের ছেলে। তিনি ইলেকট্রনিক্স ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর দুইটার দিকে ব্যবসায়ী আলমসহ আরও দুইজন একটি নৌকায় করে তুরাগ নদীতে মাছ ধরছিলেন। এ সময় নদীর স্রোতে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় তাদের মধ্যে দুজন সাতরে পাড়ে উঠে আসেন। নিখোঁজ হন আলম। এর ছয় ঘণ্টা পর ডুবরীদের সহায়তায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিখোঁজ ওই ব্যবসায়ীর মরদেহটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তবে আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, ‘এ ঘটনার সম্পর্কে আমার কিছু জানা নেই।’

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই