লালমনিরহাটের কাকিনা থেকে মহিপুর হয়ে রংপুরের বাংলাদেশ ব্যাংকের মোড় পর্যন্ত সড়কে তিন চাকা চালিত থ্রী হুইলার গাড়ি চলাচলের অনুমতি ও পুলিশ হয়রানি বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।

২ ঘন্টা পর সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।

আজ (১১ অক্টোবর) রোববার সকাল সাড়ে ৯টা থেকে ৫ শতাধিক শ্রমিক কাকিনা মহিপুর সড়কের সিরাজুল মাকের্ট এলাকায় সড়ক অবরোধ শুরু করেন। ফলে সড়কের দু'পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে।

শ্রমিকরা জানান, সরকারকে কর ভ্যাট জমা দিয়ে গাড়ী ক্রয় করেছি। সেই গাড়ী কি ভাবে অবৈধ হয়। অবৈধর অযুহাতে পুলিশ না ভাবে হয়রানি করেন। তাদের দাবি না মানা পযর্ন্ত সড়ক অবরোধ চলবে।

খবর পেয়ে সকাল ১১ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান তাহের তাহু সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে বিষয়টি ফোনে জানান। পরে তাহের তাহু ঘটনাস্থলে গিয়ে বিষযটি সমাধানে সমাজকল্যাণ মন্ত্রী আশ্বাস দিয়েছেন তা শ্রমিকদের জানান। মন্ত্রীর আশ্বাসে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

নুরনবী/এমবি