নাশকতার সৃষ্টির অভিযোগে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জামায়াত ইসলামীর দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ওই উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের দোয়ালীয়া এলাকার মৃত রশিদ উদ্দিনের ছেলে রায়াফ উদ্দিন (৩৮) ও কাঠালতলী এলাকার মছব্বির আলীর ছেলে খয়েজ আলী (৪২) ।
বড়লেখা থানার সহকারী উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির আদেশ দেওয়ার প্রতিবাদে ৭২ ঘণ্টা ডাকা হরতালের প্রথম দিনে নাশকতা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
কেএইচ





